রাজ্য বাজেটে বিরাট চমক, ৫০০ টাকা বাড়ল বয়স্ক ও বিধবা ভাতা!

রাজ্য বাজেটে পেনশন বৃদ্ধি ও নতুন ‘অন্নপূর্ণা যোজনা’র ঘোষণা

কলকাতা: রাজ্য বাজেটে সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক পেনশন ৫০০ টাকা করে বাড়াল রাজ্য সরকার। এর ফলে লক্ষাধিক উপভোক্তা এখন থেকে প্রতি মাসে ১,০০০ টাকার পরিবর্তে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

পাশাপাশি, নারী ক্ষমতায়ন ও মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেটে ‘অন্নপূর্ণা যোজনা’ নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্পের আওতায় রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সরাসরি আধার যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে দেওয়া হবে এবং এই রূপায়ণের জন্য বাজেটে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *