রাজ্য বাজেটে বড় চমক, নতুন ৫ জেলা ও ৭ পুরসভা গঠনের ঘোষণা!

রাজ্যে পালাবদলের পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে প্রশাসনিক সুবিধার লক্ষ্যে পাঁচটি নতুন জেলা ও সাতটি নতুন পুরসভা গঠনের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধানসভায় পেশ করা এই বাজেটে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাবগকে নতুন জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নতুন পুলিশ জেলা এবং গোপীবল্লভপুরে নতুন মহকুমা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘির মতো এলাকাগুলিতে নতুন পুরসভা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর মতে, ছোট প্রশাসনিক পরিকাঠামো গঠনের ফলে আইনশৃঙ্খলা রক্ষা করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়া সহজতর হবে। এই উদ্যোগ প্রান্তিক এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *