বিদেশের ধাঁচে সেজে উঠছে কলকাতা, আসছে অত্যাধুনিক ডিজিটাল বাসস্ট্যান্ড!

কলকাতা শহরকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করে তুলতে একগুচ্ছ প্রযুক্তিনির্ভর পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে পুর ও নগরোন্নায়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই রূপরেখার কথা ঘোষণা করেছেন, যার মূল লক্ষ্য শহরের সৌন্দর্য্যায়ন এবং নাগরিক পরিষেবার মানোন্নয়ন। নতুন পরিকল্পনার অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন শহরাঞ্চলে সৌরবিদ্যুৎ চালিত পরিবেশবান্ধব ডিজিটাল বাসস্ট্যান্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই আধুনিক বাসস্ট্যান্ডগুলিতে মোবাইল চার্জিং পয়েন্ট, বাসের সময়সূচি সংক্রান্ত ডিজিটাল ডিসপ্লে এবং শিশুদের ডায়পার চেঞ্জিং রুমের সুবিধা থাকবে।

শহরের আধুনিকীকরণের প্রক্রিয়ায় পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট ও থিয়েটার রোডে ডিজিটাল হোর্ডিং বসানোর কাজ শুরু হয়েছে, যার মধ্যে দুটি এলাকায় ইতিমধ্যে তা সম্পন্ন হয়েছে। নাগরিকদের বিনোদনের জন্য এই ডিজিটাল স্ক্রিনগুলোতে শনি ও রবিবার ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখানোর ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি, নাগরিক সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে পুর ও নগরোন্নায়ন দফতরের পক্ষ থেকে একটি বিশেষ টোল-ফ্রি নম্বর চালু করা হয়েছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই নম্বরে ফোন করে জল জমা, ডেঙ্গি বা বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ জানানো যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *