বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল নেতাদের ‘কোভিড রোগী’ বলে কটাক্ষ অধীরের!
তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে দল ছেড়ে যাওয়া বা বিদ্রোহ ঘোষণা করা নেতাদের ‘করোনা ভাইরাস’ বা ‘কোভিড রোগী’ বলে কটাক্ষ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রোববার এক প্রতিক্রিয়ায় তিনি দাবি করেন, তৃণমূল বর্তমানে দ্বিধাবিভক্ত। একদিকে যাঁরা নিঃশর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, অন্যদিকে একদল নেতা বিজেপিতে যোগ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তবে অধীরের দাবি, সংক্রমণের ভয়ে বিজেপি এই বিদ্রোহী নেতাদের গ্রহণ করতে চাইছে না।
অধীর রঞ্জন চৌধুরীর মতে, দলের মধ্যে কোনো বিদ্রোহী গোষ্ঠী নেই, বরং নিজেদের পিঠ বাঁচাতে এবং আইনি ঝামেলা এড়াতে নেতারা এমন কৌশল অবলম্বন করছেন। তাঁর ভাষ্যমতে, এই বিদ্রোহী গোষ্ঠীর অন্তর্ভুক্ত থাকলে সিবিআই, ইডি বা সিআইডির মতো তদন্তকারী সংস্থার ভয় থাকে না এবং মামলা বা বুলডোজারের মতো পরিস্থিতির মোকাবিলা করতে হয় না। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন এই সভাপতির দাবি, ভোটের ফলাফলের পর বহু বিধায়ক বিজেপিতে যাওয়ার জন্য দীর্ঘ লাইন দিলেও, তাঁদের ‘ছোঁয়াচে’ ভেবে বিজেপি দলে নেয়নি।