৪০ কোটিতে ‘বিক্রি’ ২০ সাংসদ! মানহানির মামলার পথে মহুয়ার সতীর্থরা?

বিধানসভা নির্বাচনের পর দলছুট ২০ জন সাংসদের বিরুদ্ধে ৪০ কোটি টাকা নিয়ে দলবদলের বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে মহুয়া মৈত্রের এই মন্তব্যের পরই আইনি ব্যবস্থা নেওয়ার চরম হুঁশিয়ারি দিয়েছেন সদ্য গঠিত দল ‘এনসিপিআই’ (NCPI)-তে যোগ দেওয়া বিদ্রোহীরা। অবমাননাকর মন্তব্য ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার কথা ভাবছেন তাঁরা।

বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায় জানিয়েছেন, মহুয়া মৈত্রের এই অভিযোগ তাঁরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। সম্প্রতি দলত্যাগী ২০ জন সাংসদ এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়ে মহুয়ার বিরুদ্ধে আইনি পথে হাঁটার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, খুব দ্রুত দলত্যাগী ওই সাংসদরা সম্মিলিতভাবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিশাল অঙ্কের মানহানির মামলা দায়ের করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *