লেবাননে ইজ়রায়েলি হামলার চরম মূল্য! হরমুজ় প্রণালী বন্ধ করে দিল ইরান?
আমেরিকার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ইজরায়েলি বাহিনীর লাগাতার হামলায় ১৬ জন নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছেছে। শুক্রবার কার্যকর হওয়ার কথা থাকলেও, রাত গড়াতেই ইজরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় স্থল ও আকাশপথে হামলা চালায়। এই পরিস্থিতির সরাসরি প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ইজরায়েলি আগ্রাসন বন্ধ না হলে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।
ইজরায়েলি বাহিনীর দাবি, তারা হিজবুল্লার পরিকাঠামো লক্ষ্য করে অন্তত ৫০টি স্থানে হামলা চালিয়েছে। অসামরিক বসতিতে এই প্রাণহানির ঘটনায় প্রবল ক্ষুব্ধ আমেরিকা, কারণ এই পদক্ষেপের ফলে ইরান-মার্কিন শান্তিচুক্তি চরম ঝুঁকির মুখে পড়েছে। অন্যদিকে, হিজবুল্লা স্পষ্ট করেছে যে তারা এই চুক্তিকে স্বীকৃতি দেয় না এবং ইজরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। চুক্তি লঙ্ঘন ও হরমুজ প্রণালী বন্ধের এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে এক গভীর কূটনৈতিক সংকট ও ভূ-রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে।