বৌদির সাথে পরকীয়া, দাদাকে সরিয়ে পথে নামল ভাই!

উত্তরপ্রদেশের আগ্রায় বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে আপন দাদাকে খুনের দায়ে নিহতের স্ত্রী ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সদর বাজার থানার সুলতানপুরা এলাকার একটি মাঠের ধার থেকে ৩২ বছর বয়সি সোলু নামের ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রহস্যভেদ করেছে তদন্তকারীরা।

তদন্তে উঠে এসেছে, মাত্র তিন মাস আগে সোলুর বিয়ে হয়েছিল। অভিযোগ, বিয়ের পর থেকেই সোলুর স্ত্রী ও তাঁর ছোট ভাই ভোলার মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। সোলু বিষয়টি জেনে প্রতিবাদ করায় তাঁকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন অভিযুক্তরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে খুনের দায় স্বীকার করেছেন নিহতের স্ত্রী ও ভাই। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে খুনসহ বিভিন্ন ধারায় মামলা রুজু করে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *