চলন্ত গাড়ির পিছনে ঝুলছেন টোলকর্মী, ১২ কিলোমিটার টানল বেপরোয়া গাড়ি!

উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঘোষপুকুর টোল প্লাজায় টোল দেওয়াকে কেন্দ্র করে এক টোলকর্মীকে গাড়ির পেছনে ঝুলিয়ে ১২ কিলোমিটার পথ টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আসামের নম্বর প্লেট লাগানো একটি ছোট গাড়ির চালক এই বিপজ্জনক কাণ্ড ঘটান। ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার পর এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শনিবার টোল দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে ওই টোলকর্মী গাড়িটির পেছনে আটকে পড়লে চালক তাঁকে নিয়েই দ্রুত গতিতে পালাতে শুরু করেন। সে সময় মহম্মদ বাবলু নামক এক ব্যক্তি রোগীকে নিয়ে যাওয়ার পথে বিষয়টি লক্ষ্য করেন এবং নিজের গাড়ি নিয়ে ঘাতক গাড়িটিকে ধাওয়া করেন। প্রায় ১২ কিলোমিটার রুদ্ধশ্বাস চেষ্টার পর অন্যান্য পথচারীদের সহায়তায় গাড়িটিকে আটকানো সম্ভব হয় এবং ঝুলন্ত অবস্থায় থাকা টোলকর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালকসহ যাত্রীদের আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *