রাষ্ট্রসংঘে ইজরায়েলি প্রতিনিধির সেই বিতর্কিত পদক্ষেপ, বিশ্বজুড়ে তোলপাড়!

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ইজরায়েলি প্রতিনিধি ড্যানি ডাননের আচরণকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে ইজরায়েলি বাহিনীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ সম্বলিত রাষ্ট্রসংঘের একটি বিশেষ রিপোর্টের প্রতিবাদ করতে গিয়ে ডানন মহাসচিবের প্রতিনিধি ভ্যানেসা ফ্রেজিয়ারের ওপর চড়াও হন। ওই সময় তিনি প্রকাশ্য সভায় ভ্যানেসাকে ‘মুখ বন্ধ রাখার’ নির্দেশ দিয়ে নিজেকে রাষ্ট্রসংঘের ‘মালিক’ সমতুল্য দাবি করেন এবং তাকে কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমীলা পাটেনের তৈরি ওই রিপোর্টে ২০২৩ সালের অক্টোবর থেকে ইজরায়েলের জেলে বন্দিদের ওপর সেনা ও নিরাপত্তারক্ষীদের দ্বারা যৌন নিপীড়নের প্রমাণ তুলে ধরা হয় এবং ইজরায়েলকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়। এই রিপোর্টের বিরোধিতা করে ইজরায়েলি প্রতিনিধি প্রমীলা পাটেনের বরখাস্তের দাবি জানান। ভ্যানেসা ফ্রেজিয়ার নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে রিপোর্টটি তৈরির বিষয়টি সমর্থন করলে ড্যানি ডানন ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *