তারকেশ্বরে আজ মোদী! বঙ্গ দিবসেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে কিষাণের টাকা?
June 20, 2026
দু’দিনের বঙ্গ সফরে আজ, শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রীর মূল গন্তব্য হুগলির তারকেশ্বর, যেখানে তিনি ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে আয়োজিত এক মেগা অনুষ্ঠানে যোগ দেবেন। একই সঙ্গে তিনি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এই সফর থেকে রাজ্যের কৃষকদের জন্য ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ (PM Kishan) যোজনার ২৩তম কিস্তির টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, আজ তিনি বাংলায় কেন্দ্রের একাধিক নতুন গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে তারকেশ্বর চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।