রেলপথে নাশকতার ছক বানচাল, মালয়েশিয়া থেকে ভারতে ফিরল দুই খলিস্তানি জঙ্গি!

পাঞ্জাবে বড়সড় নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়ে মালয়েশিয়া থেকে ভারত আনা হয়েছে দুই খলিস্তানি জঙ্গিকে। গুরদয়াল সিং এবং অমরপ্রীত সিং নামের এই দুই অভিযুক্ত দীর্ঘ দিন ধরে বিদেশে পলাতক ছিল। রেলপথে নাশকতা ও বিস্ফোরক হামলার অভিযোগে অভিযুক্ত এই দুজনকে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশে ফেরানো ভারতীয় তদন্তকারী সংস্থা তথা এনআইএ এবং গোয়েন্দা বিভাগের একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

জাতীয় তদন্তকারী সংস্থা ও গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, নিষিদ্ধ খলিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত এই দুই ব্যক্তি মালয়েশিয়ায় আত্মগোপন করে ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ পরিচালনা করছিল। পাঞ্জাবের রেল করিডর ক্ষতিগ্রস্ত করা এবং স্থানীয় নেটওয়ার্কের মাধ্যমে অস্থিরতা তৈরির লক্ষ্য ছিল তাদের। ভারত সরকারের তৎপরতায় মালয়েশিয়া প্রশাসন তাদের আটক করে এবং আইনি প্রক্রিয়া শেষে ভারতে প্রত্যর্পণ করে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, যা থেকে খলিস্তানি নেটওয়ার্ক ও অর্থায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *