বিশ্বকাপের আকাশছোঁয়া খরচ দেখে চোখ কপালে ফুটবলপ্রেমীদের!

আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে মাঠের লড়াইয়ের চেয়েও এখন দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে টুর্নামেন্টের আকাশছোঁয়া ব্যয়। প্রিমিয়াম অভিজ্ঞতা ও ভিআইপি সেবার ওপর জোর দেওয়ায় টিকিট থেকে শুরু করে পার্কিং এবং স্টেডিয়ামের ভেতরে খাবারসহ সবকিছুর মূল্য সাধারণ দর্শকদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে অভিযোগ উঠেছে।

এই বিপুল ব্যয়ের তালিকায় দেখা গেছে, একটি সেমিফাইনাল ম্যাচের প্রাইভেট স্যুট বুক করতে প্রায় ৩ লক্ষ ১৭ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩ কোটি টাকা খরচ হতে পারে। এছাড়া সোফাই স্টেডিয়ামে গাড়ি পার্কিংয়ের জন্য ৩০০ ডলার এবং স্টেডিয়ামের ভেতরে এক কাপ বিয়ার ও এক বোতল জলের দাম যথাক্রমে প্রায় ১,৮০০ ও ৫৬৭ টাকায় নির্ধারিত হয়েছে। এমন অস্বাভাবিক মূল্য নির্ধারণের ফলে সাধারণ ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামে গিয়ে সরাসরি খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *