সলমনের দরবারে ফারহান, নতুন ডনের অপেক্ষায় কি বলিউড?

বলিউডের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘ডন ৩’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের মাঝেই নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে প্রযোজক-পরিচালক ফারহান আখতারের দ্বন্দ্বের জেরে মেগাস্টার সালমান খানের সঙ্গে ফারহানের ধারাবাহিক বৈঠক নতুন জল্পনার জন্ম দিয়েছে। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর এবার সালমান খান ‘ডন’-এর চরিত্রে অভিনয় করবেন কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

‘ডন ৩’ ছবিতে অভিনয়ের জন্য অগ্রিম পারিশ্রমিক নিয়েও রণবীর সিং শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ তার বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশিকা জারি করেছে। এমন পরিস্থিতিতে ফারহান আখতারের প্রযোজনা সংস্থা বিকল্প ব্যবস্থা হিসেবে সালমান খানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এরই মধ্যে শোনা যাচ্ছে, গত এক মাস ধরে ফারহান ও সালমানের মধ্যে একটি বিশাল বাজেটের পিরিয়ড অ্যাকশন ড্রামা নিয়ে আলোচনা চলছে। তবে কৃষ্ণসার হরিণ হত্যা মামলার প্রেক্ষাপট নিয়ে তৈরি একটি সিনেমার টিজার মুক্তি পাওয়ায় সালমান বর্তমানে আইনি ও মানসিক চাপের মুখে রয়েছেন, যা তার নতুন প্রজেক্টের সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *