খুন থেকে তোলাবাজি, প্রাক্তন মন্ত্রী উদয়নের বিরুদ্ধে ৫ মারাত্মক অভিযোগ!

তোলাবাজির মামলায় প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেফতার করেছে পুলিশ। দিনহাটা হাসপাতালের শিশু বিভাগ তৈরির জন্য একটি এনজিও-র নামে বেআইনিভাবে অর্থ সংগ্রহের অভিযোগকে কেন্দ্র করে প্রধানত এই গ্রেফতারি হয়েছে। তাঁর এই গ্রেফতারির ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, উদয়ন গুহর বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট ফৌজদারি ও দুর্নীতির মামলা রয়েছে। যার মধ্যে রতন বর্মন খুনের মামলা, পঞ্চ শহিদ মামলা এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা অন্যতম। এছাড়া দিনহাটা পুরসভা এলাকায় সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার মতো গুরুতর অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তা দীর্ঘদিনের প্রভাবশালী এই রাজনৈতিক নেতার পাশাপাশি শাসক দলের ভাবমূর্তিতে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *