উদ্ধবের হাত ছাড়লেন ৬ সাংসদ, মহারাষ্ট্রের রাজনীতিতে ফের বড়সড় ভাঙন!

মহারাষ্ট্রের রাজনীতিতে ফের বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) শিবিরের ৯ জন লোকসভা সাংসদের মধ্যে ৬ জনই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা পৃথক গোষ্ঠী গঠনের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়েছেন। বুধবার সকালে সঞ্জয় যাদব, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল অষ্টিকার, ওমরাজে নিম্বালকর, ভাউসাহেব ওয়াকচৌরে এবং সঞ্জয় দিনা পাটিল ব্যক্তিগত বিমানে দিল্লি গিয়ে স্পিকারের কাছে এই আবেদন জানান। বিদ্রোহী এই সাংসদদের সঙ্গে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার এক শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন।

দলীয় এই ভাঙনের পর উদ্ধব শিবিরের শীর্ষ নেতা সঞ্জয় রাউত জরুরি বৈঠক করেছেন। সেখানে দলের মাত্র ৩ জন সাংসদ উপস্থিত থাকায় ভাঙনের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। সঞ্জয় রাউত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দলের মশাল প্রতীকে জয়ী হওয়ার পর কেউ দল ছাড়তে চাইলে তাঁকে আগে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হবে। এই রাজনৈতিক দলবদলের ফলে লোকসভায় উদ্ধব ঠাকরের দলের শক্তি হ্রাস পেল, অন্যদিকে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা ও মহারাষ্ট্রের ক্ষমতাসীন জোটের অবস্থান আরও শক্তিশালী হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *