পুরস্কার পেয়েই জীতুকে ভুলে গেলেন শুভশ্রী! তুঙ্গে ভক্তদের ক্ষোভ

মর্যাদাপূর্ণ ‘টেলি সিনে অ্যাওয়ার্ডস’ মঞ্চে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘গৃহপ্রবেশ’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে পুরস্কার গ্রহণের পর মঞ্চে তাঁর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে ছবির পরিচালকসহ বেশ কয়েকজন সহ-অভিনেতার নাম কৃতজ্ঞতাভরে উল্লেখ করলেও, ছবির অন্যতম প্রধান অভিনেতা জীতু কমলের নাম না নেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন তাঁর ভক্তরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শুভশ্রী মঞ্চে উত্তেজনার বশে অনেকের নাম ভুলে যাওয়ার বিষয়টি স্বীকার করে নিলেও জীতু কমলের নাম উল্লেখ করেননি। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। জীতুর ভক্তদের একাংশ এটিকে অভিনেত্রীর ‘অহংকার’ বলে দাবি করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে, শুভশ্রীর সমর্থকরা একে মঞ্চের উত্তেজনাজনিত অনিচ্ছাকৃত ভুল হিসেবে ব্যাখ্যা করছেন। তবে ‘ভুল’ নাকি ‘ইচ্ছাকৃত অবজ্ঞা’—তা নিয়ে টলিপাড়ায় এখন জোর জল্পনা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *