হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সহজ উপায়!

বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অতি-নির্ভরতাকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে সাইবার প্রতারকরা। অসাবধানতাবশত ক্ষতিকারক কোনো লিঙ্কে ক্লিক বা এপিকে (APK) ফাইল ডাউনলোডের মাধ্যমে হ্যাকাররা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত তথ্যসহ আর্থিক লেনদেনের সংবেদনশীল তথ্য হাতিয়ে নিচ্ছে। তবে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দ্রুত অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব।

অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথমেই ফোনে ‘##21#’ ডায়াল করে কল ফরওয়ার্ডিং পরিষেবা পরীক্ষা করে তা বন্ধ করতে হবে এবং হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের আবেদন জানাতে হবে। ওটিপি (OTP) যাচাইয়ের মাধ্যমে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পাশাপাশি সন্দেহজনক এপিকে ফাইলের স্ক্রিনশটসহ সাইবার পুলিশের কাছে এবং ‘সঞ্চার সাথী’ প্ল্যাটফর্মে অভিযোগ জানানো প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে অ্যাকাউন্টে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ চালু রাখা এবং অপরিচিত লিঙ্ক বা ফাইল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোনো জালিয়াতির আভাস পেলে অবিলম্বে ১৯৩০ নম্বরে কল করে বা নিকটস্থ থানায় যোগাযোগ করে সহায়তা নেওয়া জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *