জল্পনাই সত্যি হলো, ডেডলাইনের আগেই খালি হলো তৃণমূল ভবন!

ইএম বাইপাসের ‘তৃণমূল ভবন’ খালি করল শাসকদল

রাজনৈতিক মহলের জল্পনাকে সত্যি করে মঙ্গলবার রাতে ইএম বাইপাস সংলগ্ন মেট্রোপলিটন এলাকার দলীয় কার্যালয় ‘তৃণমূল ভবন’ খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। বাড়িটির মালিক মন্টু সাহার দেওয়া দুই মাসের সময়সীমা শেষ হওয়ার অনেক আগেই তড়িঘড়ি এই কার্যালয়টি খালি করা হচ্ছে। মেট্রোপলিটন দুর্গা বাড়ির ঠিক পাশেই অবস্থিত এই গুরুত্বপূর্ণ কার্যালয় থেকে গতকাল রাতেই আসবাবপত্র ও দলীয় নথিপত্র সরানোর কাজ শুরু হয়।

বাইপাস ধাবার পিছনের এই বহুতল ভবনটি মন্টু সাহার নিজস্ব সম্পত্তি। গত মে মাসে তিনি ভবনটি খালি করার জন্য তৃণমূল নেতৃত্বকে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। নির্ধারিত সময়ের আগেই ভবনটি খালি করার সিদ্ধান্ত নেওয়ায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। বর্তমানে ভবনটির দুটি তলা সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে এবং অবশিষ্ট অংশ থেকে দ্রুত মালামাল সরানোর কাজ চলছে। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই পুরো ভবনটি মালিকের হাতে তুলে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *