ইনস্টাগ্রামের প্রেম থেকে নৃশংস খুন! লিভ-ইন পার্টনারকে শ্বাসরোধ করে হত্যা বেঙ্গালুরুতে
বেঙ্গালুরুর মাল্লেশ্বেরম এলাকায় লিভ-ইন পার্টনারের হাতে অনুষা নামে ২০ বছর বয়সী এক তরুণী খুন হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কের পর ছয় মাস ধরে তাঁরা ওই এলাকায় একসঙ্গে বসবাস করছিলেন। গত শনিবার রাতে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রেমিক শরৎ শ্বাসরোধ করে অনুষাকে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার দুদিন পর সোমবার শরৎ নিজেই এক আইনজীবীর কাছে গিয়ে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। ওই আইনজীবীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপর মঙ্গলবার পুলিশি অভিযানে অভিযুক্ত শরৎকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে হত্যার সুনির্দিষ্ট কারণ জানতে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে। উভয়ই কর্নাটকের হাসন জেলার সাকলেশপুরের বাসিন্দা ছিলেন।