২০ জুন পিএম কিষাণের টাকা দেবেন মোদী, বড় ঘোষণা শুভেন্দুর!

আগামী ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষ্যে রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিনে হুগলির তারকেশ্বর থেকে তিনি ‘পিএম কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের পরবর্তী কিস্তির ২০০০ টাকা সরাসরি পশ্চিমবঙ্গের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবেন। এই মেগা কর্মসূচির কথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তারকেশ্বরের এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী রাজ্যের জন্য একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এরপর সফরসূচির পরের দিন অর্থাৎ ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে কলকাতার রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানেও তিনি অংশগ্রহণ করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *