অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ-র বিরুদ্ধে লুক আউট নোটিশ, বড় বিপাকে তৃণমূলের এই নেতা!

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল সিআইডি। শালবনিতে জমি তছরুপের একটি মামলায় নাম জড়ানোর পর থেকেই তিনি পলাতক। দেশ ছেড়ে যাতে সুমিত রায় পালাতে না পারেন, সে কারণে দেশের সমস্ত বিমানবন্দর, স্থল ও জল বন্দরে এই নোটিশের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে।

তদন্তকারীদের দাবি, জমি জালিয়াতির এই চক্রের সঙ্গে সুমিত রায়ের সরাসরি যুক্ত থাকার অকাট্য প্রমাণ পাওয়া গিয়েছে। এর আগে তাঁর খোঁজে কালীঘাটের বাড়িতে তল্লাশি চালানো হলেও তিনি বেপাত্তা ছিলেন। মোবাইল বন্ধ রেখে গা-ঢাকা দেওয়া সুমিত রায়ের জন্য এই বড় পদক্ষেপ নিল সিআইডি। উল্লেখ্য, শালবনি জমি তছরুপের এই মামলায় এর আগে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *