আমার ওপর হামলার নেপথ্যে আরএসএস! বিস্ফোরক অভিযোগ CJP প্রধান দীপকের

নিট (NEET) সহ একাধিক জাতীয় স্তরের পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে জয়পুরে আয়োজিত সভায় হামলার শিকার হওয়ার পর, এবার নাগপুরে পৌঁছে আরএসএস (RSS)-এর দিকে সরাসরি অভিযোগের আঙুল তুললেন তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। মঙ্গলবার নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন যে, জয়পুরের প্রতিবাদ সভায় তাঁর ওপর হওয়া হামলা এবং তাঁকে হেনস্থা ও ভয় দেখানোর নেপথ্যে আরএসএস-এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা জড়িত। এই ঘটনার পরেও আন্দোলন থেকে সরে না এসে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছেন।

অভিজিৎ দীপকের নাগপুর সফর এবং নতুন করে বিক্ষোভের আশঙ্কায় স্থানীয় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নাগপুরে অবস্থিত আরএসএস সদর দপ্তরের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এলাকায় কড়া পুলিশি নজরদারি চালানো হচ্ছে। সিজেপি প্রতিষ্ঠাতা স্পষ্ট জানিয়েছেন যে, শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা ফেরানো এবং মন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে এই আন্দোলন আগামী দিনে আরও তীব্র রূপ নেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *