বাইরে ডিম হাতে ওত পেতে বসে আছে, বেরোতেই পারছি না!

নিজস্ব প্রতিবেদক, কৃষ্ণনগর: বাড়ি থেকে বেরোলেই হামলার আশঙ্কায় গৃহবন্দি হয়ে পড়ার অভিযোগ তুললেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে তিনি অভিযোগ করেন, একদল মানুষ ডিম হাতে নিয়ে তাঁর বাড়ির বাইরে ওত পেতে বসে আছে। সাংসদের দাবি, তিনি বাইরে বেরোলেই তাঁর ওপর হামলা চালানো হতে পারে।

এই ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করে মহুয়া মৈত্র অভিযোগ করেন, বিজেপি নেতাদের উসকানিতেই এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই কাজে যুক্ত আছেন, তাদের প্রত্যেকের মুখ তিনি চিনে রাখছেন এবং এই ঘটনায় জড়িত কাউকে ছাড়া হবে না। পরিস্থিতি মোকাবিলায় তিনি প্রয়োজনে হাইকোর্ট বা সুপ্রীম কোর্টের দ্বারস্থ হবেন বলেও আইনি হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *