ওমান সাগরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, মৃত ৩ ভারতীয় নাবিক! জারি হাই অ্যালার্ট

ওমান সাগরে পলাউয়ের পতাকাযুক্ত তেলবাহী জাহাজ ‘এম.টি. সেটটাবেলো’-তে ক্ষেপণাস্ত্র হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গত ১০ জুন ওমানের সোহার শহর থেকে ২০ নটিক্যাল মাইল দূরে এই হামলার ঘটনা ঘটে। জাহাজটিতে মোট ২৮ জন ক্রু সদস্যের মধ্যে ২৪ জনই ছিলেন ভারতীয়। দুর্ঘটনার পর বাকি নাবিকদের উদ্ধার করা গেলেও ওই তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গালফ অঞ্চলে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত ও সামুদ্রিক স্বার্থ রক্ষায় যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে কেন্দ্র সরকার। হরমুজ প্রণালী ও ওমান উপসাগরের মতো সংবেদনশীল এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি বাড়ানো হয়েছে।

কেন্দ্রীয় জাহাজ ও নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল নিহত নাবিকদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে ‘সিফেয়ারার্স ওয়েলফেয়ার ফান্ড সোসাইটি’-র মাধ্যমে পরিবারপ্রতি ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া নিহতদের মরদেহ এবং অক্ষত অবস্থায় উদ্ধার হওয়া নাবিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং (ডিজিএস) ওই রুট দিয়ে চলাচলকারী ভারতীয় নাবিকদের জন্য হাই অ্যালার্ট জারি করেছে। নাবিক ও তাঁদের পরিবারের প্রয়োজনে ২৪ ঘণ্টার জরুরি হেল্পডেস্ক খোলা হয়েছে, যেখানে dgcommcentre-dgs@nic.in, enavik.24×7@gov.in ইমেলে অথবা +৯১ ৮৬৫৭৫৪৯৭৬০, +৯১ ৮৬৫৫৮৫৬৮৩০ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়াও টোল-ফ্রি নম্বর ১৮০০-৮৮৯-৭৭৬৮-তে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *