রাষ্ট্রসংঘে মুখ পুড়ল পাক-চিনের, বড় জয় ভারতের!
স্বাধীন বালোচিস্তানের দাবিতে আন্দোলনরত ‘বালোচ লিবারেশন আর্মি’ (বিএলএ) এবং তাদের শাখা সংগঠন ‘মজিদ ব্রিগেড’-কে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। পাকিস্তান ও চীনের উত্থাপিত এই যৌথ প্রস্তাবটির বিরুদ্ধে ভেটো প্রদান করেছে নিরাপত্তা পরিষদের তিন স্থায়ী সদস্য দেশ—আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। আল-কায়দা বা আইএসআইএস-এর মতো বিশ্বসন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে বালোচ সংগঠনগুলোর প্রত্যক্ষ যোগাযোগের পর্যাপ্ত তথ্যপ্রমাণ না থাকায় বিশ্বমঞ্চে এই প্রস্তাব বাতিল করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান ও চীন এই প্রস্তাবটি উত্থাপন করে দাবি করেছিল যে, বিএলএ ও মজিদ ব্রিগেড আফগানিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তবে চূড়ান্ত পর্যালোচনায় আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয়। বালোচিস্তানের অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য এবং ‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর’ (সিপিসি) প্রকল্পের ফলে সৃষ্ট অস্থিরতার প্রেক্ষাপটে বালোচ যোদ্ধারা পাকিস্তানের কাঠামোর ওপর আক্রমণ জোরালো করে। রাষ্ট্রসংঘে এই প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় বালোচদের আন্দোলনকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে চিহ্নিত করার পাকিস্তানি প্রচেষ্টা আপাতত থমকে গেল, যা ওই অঞ্চলে ভূ-রাজনৈতিক জটিলতা ও নতুন সমীকরণের জন্ম দিয়েছে।