বিয়ের প্রলোভনে হোটেল কেলেঙ্কারি!
প্রেমের ফাঁদে ফেলে বিশ্বাস ভঙ্গের পর ভয়ংকর নির্যাতন, তারপর হত্যা পরিকল্পনা
পরিবার ও স্বামীর সঙ্গে বিবাদের জেরে মানসিক ভাবে বিপর্যস্ত এক মহিলার সরলতার সুযোগ নিয়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে আদিল খান, যদিও সে নিজেকে ‘রাহুল’ নামে পরিচয় দিয়েছিল। বিশ্বাস অর্জনের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলাকে একটি ওয়ো (OYO) হোটেলে নিয়ে গিয়ে টানা ১৫ দিন আটকে রাখা হয়। অভিযোগ, সেখানে মহিলার ওপর চরম শারীরিক ও যৌন নির্যাতন চালানো হয়। তদন্তে জানা গেছে, আদিল খান নিজের ধর্মীয় পরিচয়ও ওই মহিলার কাছ থেকে গোপন করেছিল।
হোটেলবন্দী অবস্থায় ওই মহিলার ওপর অকথ্য অত্যাচার চালানোর পাশাপাশি তাঁকে খুনের পরিকল্পনাও করেছিল আদিল। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মহিলার দেহ একটি সুটকেসে ভরে পাচার করার নকশা তৈরি করেছিল বলে জানা গেছে। তবে, টানা ১৫ দিন ধরে নরক যন্ত্রণা ভোগ করার পর, অভিযুক্তের অসতর্কতার সুযোগ নিয়ে ওই মহিলা কোনোমতে প্রাণ বাঁচিয়ে হোটেল থেকে পালিয়ে আসতে সক্ষম হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আদিল খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ এবং তাকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে।