ঋতু বদল মানেই কি জীবনের শেষ? নতুন করে বাঁচার চাবিকাঠি!

মেনোপজ: শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্নে করণীয়

নারীদের জীবনে ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে ঋতুবন্ধ বা মেনোপজ একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। এই সময়ে শরীরে ইস্ট্রোজেন হরমনের নিঃসরণ কমে যাওয়ায় শারীরিক ও মানসিক নানা পরিবর্তন দেখা দেয়, যা অনেক সময় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। হরমোনের এই ভারসাম্যের অভাব জীবনযাত্রায় প্রভাব ফেলার পাশাপাশি দীর্ঘমেয়াদী বিষণ্ণতারও জন্ম দিতে পারে।

মেনোপজ পরবর্তী জটিলতা এড়াতে খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনা জরুরি। হাড়ের ক্ষয় রোধে গাভীর দুধ, দই, সবুজ শাকসবজি দৈনন্দিন খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। এছাড়া, হঠাৎ শরীর গরম হয়ে যাওয়া বা হট ফ্ল্যাশ-এর মতো অস্বস্তি কমাতে ক্যাফেইন ও মশলাদার খাবার বর্জন করে প্রচুর পরিমাণে জল পান করা প্রয়োজন।

মানসিক প্রশান্তি এবং ওজন নিয়ন্ত্রণে যোগব্যায়াম ও মেডিটেশন অত্যন্ত কার্যকর। এই সময়ে মেটাবলিজম কমে যাওয়ায় ওজন বৃদ্ধির প্রবণতা দেখা দেয়, যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা বা হালকা শরীরচর্চা ওজন নিয়ন্ত্রণে এবং মানসিক প্রফুল্লতা বজায় রাখতে সাহায্য করে। চিকিৎসকদের মতে, মেনোপজ বার্ধক্যের লক্ষণ নয়, বরং সঠিক যত্নে এটি হতে পারে জীবনের এক নতুন ও সতেজ অধ্যায়। শারীরিক অস্বস্তি বেশি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করা উচিত নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *