কলকাতার মেডিক্যাল যেন ম্যাজিক! বিনামূল্যে ১০০ অস্ত্রোপচার, এবার রোবট আসছে!

কলকাতা মেডিক্যাল কলেজে বিনা মূল্যে ১০০টি মাথা ও গলার জটিল অস্ত্রোপচার সম্পন্ন

কলকাতা মেডিক্যাল কলেজে গত ১৮০ দিনে মাথা ও গলার প্রায় ১০০টি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। প্রান্তিক মানুষের কাছে আধুনিক চিকিৎসার সুবিধা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ স্বাস্থ্যমহলে প্রশংসিত হয়েছে। শনিবার হাসপাতালের ইএনটি বিভাগের উদ্যোগে একটি বিশেষ ক্লিনিক্যাল বৈঠকে এই সাফল্যের তথ্য তুলে ধরা হয়।

সরকারি এই হাসপাতালে চিকিৎসার মান বিশ্বমানের করতে রোবটিক সার্জারি ব্যবস্থা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে এন্ডোস্কপিক, ল্যাপারোস্কপিক সার্জারির পাশাপাশি লেজার ও হারমোনিক স্ক্যালপেলের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। রোবট সংযোজিত হলে মাথা ও গলার সূক্ষ্ম অস্ত্রোপচারগুলি আরও নিখুঁতভাবে করা সম্ভব হবে বলে আশা করছেন চিকিৎসকরা।

দেশের প্রখ্যাত ইএনটি সার্জন ডা. প্রমথেশ এস পাই জটিল স্নায়ু বাঁচিয়ে সফল অস্ত্রোপচারের প্রশিক্ষণ দিয়েছেন। মৃতদেহের ওপর পরীক্ষামূলক অস্ত্রোপচারের মাধ্যমে তিনি জুনিয়র ও অভিজ্ঞ চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন। কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সুপারসহ টাটা মেডিক্যাল সেন্টার এবং চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা এই অধিবেশনে যোগ দেন। উন্নত পরিকাঠামো ও প্রশিক্ষণের ফলে সরকারি স্তরে ক্যানসার ও অন্যান্য জটিল স্নায়বিক সমস্যার চিকিৎসায় পরিবর্তন আসবে বলে মনে করছেন চিকিৎসকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *