ট্যাবলেট ভেঙে খাওয়া কি নিরাপদ! এখনই জানুন।
ট্যাবলেটের মাঝখানের দাগ: সঠিক মাত্রা নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ ব্যবস্থা
ওষুধ সেবনের সময় অনেক ট্যাবলেটের মাঝখানে একটি সরু দাগ দেখা যায়, যা ‘স্কোর লাইন’ নামে পরিচিত। এই দাগের মূল উদ্দেশ্য হলো ওষুধের সঠিক মাত্রা বা ডোজ নিশ্চিত করা। উদাহরণস্বরূপ, ৫০০ মিলিগ্রামের একটি ট্যাবলেটকে এই দাগ বরাবর ভেঙে ২৫০ মিলিগ্রাম হিসেবে ব্যবহার করা যায়, ফলে ডোজের কোনো পরিবর্তন হয় না।
তবে সব ট্যাবলেটে এই দাগ থাকে না। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, যে সব ট্যাবলেটে স্কোর লাইন নেই, সেগুলো কখনোই ভাঙা উচিত নয়। কারণ বিশেষ আবরণে তৈরি কিছু ওষুধ পাকস্থলীতে গিয়ে ধীরে ধীরে রক্তে মেশে। এমন ‘সাসটেইনড রিলিজ’ বা বিশেষ কোটিংযুক্ত ওষুধ ভাঙলে এর মূল উপাদান একবারে শরীরে প্রবেশ করে পার্শ্বপ্রতিক্রিয়া বা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে।
সাধারণ কিছু ওষুধে স্কোর লাইন দেখা গেলেও অনেক জটিল রোগের ওষুধে এটি থাকে না। দাগহীন ট্যাবলেট ভাঙলে তা সমান দুই ভাগে বিভক্ত হয় না, ফলে শরীরে ওষুধের সঠিক মাত্রা পৌঁছায় না এবং চিকিৎসার কার্যকারিতা কমে যেতে পারে। এই কারণে যেকোনো ওষুধ ভেঙে খাওয়ার আগে ফার্মাসিস্ট বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য।