আজ সোনা রুপোর দাম কমেছেBangla News!
April 18, 2026
কলকাতার বাজারে অপরিবর্তিত সোনা ও রুপোর দাম
কলকাতা, ১৭ এপ্রিল: শুক্রবার, ১৭ এপ্রিল, কলকাতার বাজারে সোনা ও রুপোর দামে কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (WBBMJA)-এর প্রকাশিত তথ্য অনুসারে, প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনা বারের দাম ১ লক্ষ ৫২ হাজার টাকা এবং খুচরো পাকা সোনা বারের দর দাঁড়িয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৮০০ টাকা।
এছাড়াও, ২২ ক্যারাট হলমার্কযুক্ত গয়না সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৪৫ হাজার ২০০ টাকা নির্ধারিত হয়েছে। অন্যদিকে, প্রতি কেজি খুচরো রুপোর দাম অপরিবর্তিত থেকে ২ লক্ষ ৫০ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। উল্লেখ্য, এই দামের সঙ্গে কোনো প্রকার কর অন্তর্ভুক্ত নেই।