গুজরাটি গুন্ডাদের হুঙ্কার, অভিষেকের রুখে দাঁড়ানোর!

সবংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা: অমিত শাহকে তীব্র আক্রমণ

পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মানসরঞ্জন ভূঁইয়ার সমর্থনে এক জনসভায় যোগ দিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করেছেন। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এই পশ্চিম মেদিনীপুরের মাটি, বাংলার মাটি বীরদের মাটি। গুজরাটি গুন্ডার কাছে বাংলা আত্মসমর্পণ করবে না।”

এই জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারই চালাননি, বরং কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে অমিত শাহের কড়া সমালোচনাও করেন। তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *