দেশের সকল নারীর প্রতি মোদি-র আবেগঘন আহ্বান!

লোকসভায় ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বিল: ঐকমত্যের আহ্বান প্রধানমন্ত্রীর

শুক্রবার লোকসভায় ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ সংশোধনী বিলের ওপর গুরুত্বপূর্ণ ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এই বিলটি পাশ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব রাজনৈতিক দলকে একযোগে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের কোটি কোটি মহিলা এই মুহূর্তের অপেক্ষায় রয়েছেন এবং দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে দলগুলোকে সংবেদনশীলতার সঙ্গে কাজ করার অনুরোধ করেন।

বাস্তবায়নের চ্যালেঞ্জ ও ডিলিমিটেশনের ভূমিকা

এই বিলটি সংসদে পাস হওয়ার জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন। বিলটি বাস্তবায়নের ক্ষেত্রে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়া। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জনগণনার পর ডিলিমিটেশন সম্পন্ন না হলে এই সংরক্ষণ কার্যকর করা সম্ভব হবে না। প্রযুক্তিগত ও আইনি জটিলতার কারণে বিলটি ২০৩৪ সালের আগে সম্পূর্ণ কার্যকর হওয়ার সম্ভাবনা কম থাকলেও, সরকার ২০২৯ সালের লক্ষ্যমাত্রা সামনে রেখে অগ্রসর হচ্ছে। এই বিল পাশ হলে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *