দক্ষিণ ভারতে মোদীর মাস্টারপ্ল্যান, কোন রাজ্যে বাড়ছে কত আসন!

লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার কেন্দ্রীয় পরিকল্পনার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে যে আসন কমবে বলে আশঙ্কা তৈরি হয়েছিল, তা দূর করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সংসদীয় আলোচনার মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন যে, প্রস্তাবিত সীমানা পুনর্বিন্যাসের ফলে দক্ষিণের পাঁচটি রাজ্যে আসন সংখ্যা ১২৯ থেকে বেড়ে ১৯৫ হবে, অর্থাৎ এই অঞ্চলটিতে মোট ৬৬টি অতিরিক্ত আসন যুক্ত করা হবে।

অমিত শাহের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন বিন্যাসে তামিলনাড়ুর আসন ৩৯ থেকে বেড়ে ৫৯, কর্ণাটকের ২৮ থেকে বেড়ে ৪২, অন্ধ্রপ্রদেশের ২৫ থেকে বেড়ে ৩৮, তেলেঙ্গানার ১৭ থেকে বেড়ে ২৬ এবং কেরলের আসন ২০ থেকে বেড়ে ৩০ করা হবে। তিনি জানান, প্রতিটি রাজ্যের আসন সংখ্যা ৫০ শতাংশ হারে বাড়ানোর এই সরল ফর্মুলা অনুসরণ করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এর ফলে কোনো রাজ্যই তার জাতীয় গুরুত্ব হারাবে না, বরং প্রতিটি রাজ্যের মানুষের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার মাধ্যমে সংসদীয় কাঠামো আরও শক্তিশালী হবে এবং উত্তর ভারতের আধিপত্য বৃদ্ধির তথ্য ভিত্তিহীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *