তিন সপ্তাহে তিনবার, সুবর্ণরেখার চরে কেন বার বার মিলছে প্রাণঘাতী বিস্ফোরক!

বর্তমান ডেস্কঃ

ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বাহারাগোড়া থানার জলপোদা গ্রামের সুবর্ণরেখা নদী থেকে একটি বিশালাকার ধাতব বস্তু উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলেরা মাছ ধরার সময় নদীর মাঝখানে বস্তুটি দেখতে পান। আকার ও গঠন দেখে স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁরা দ্রুত পুলিশে খবর দেন। প্রাথমিক তথ্যানুযায়ী, বস্তুটির ওজন ২০০ কেজির বেশি হতে পারে এবং এটি দেখতে মিসাইল বা বড় বোমার মতো।

ঘটনার গুরুত্ব বুঝে বাহারাগোড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদীর ধার সংলগ্ন এলাকা ঘিরে ফেলে সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ করে দিয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। গত কয়েক সপ্তাহে এই এলাকা থেকে এটি নিয়ে মোট তিনটি বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটল; যার আগের দুটি ভারতীয় সেনার বিশেষজ্ঞ দল নিষ্ক্রিয় করেছিল। বারবার এমন শক্তিশালী বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়েছে এবং তাঁরা পুরো এলাকায় দ্রুত তল্লাশি অভিযানের দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *