ধূমপান প্যারাসিটামল লিভারের জন্য মারাত্মক!
বিশ্ব লিভার দিবস ২০২৬: ‘সুস্থ অভ্যাসেই মজবুত লিভার’—ধূমপান ও প্যারাসিটামলের ব্যবহার নিয়ে সতর্কবার্তা
আগামী ১৯ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হবে বিশ্ব লিভার দিবস। ২০২৬ সালের এই দিবসের মূল ভাবনা হলো ‘Solid Habits, Strong Liver’ বা ‘সুস্থ অভ্যাসেই মজবুত লিভার’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে লিভারকে সুস্থ রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং ক্ষতিকর নেশাদ্রব্য বর্জনের উপর জোর দেওয়া হচ্ছে। তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, কেবল মদ্যপানই নয়, ধূমপানও লিভারের জন্য সমান ক্ষতিকর। ধূমপানের ফলে শরীরে প্রবেশ করা হাজারো রাসায়নিক লিভারে টক্সিনের মাত্রা বাড়ায়, যা ফ্যাটি লিভার, সিরোসিস ও লিভার ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে।
বিশেষজ্ঞরা যথেচ্ছ প্যারাসিটামল সেবনের ব্যাপারেও সতর্ক করেছেন। নির্ধারিত মাত্রার চেয়ে বেশি বা চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘন ঘন প্যারাসিটামল সেবন লিভারের জন্য বিষাক্ত হতে পারে এবং লিভার ফেলিওরের কারণ হতে পারে। বিশেষ করে দীর্ঘস্থায়ী কোনো রোগে আক্রান্তদের ক্ষেত্রে লিভারের সুরক্ষা নিশ্চিত করে ওষুধ সেবন করা অত্যন্ত জরুরি। এই পরিস্থিতিতে, জটিল লিভার সংক্রান্ত রোগের দ্রুত চিকিৎসার সুবিধার্থে স্টার হাসপাতাল হায়দ্রাবাদ উত্তর-পূর্ব ভারতের রোগীদের জন্য বিশেষ ইনফরমেশন সেন্টার ও এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে।