রাজ্যসভা নির্বাচন বয়কট বিরোধীদের, তোপ দাগলেন জয়রাম রমেশ!

বর্তমান ডেস্কঃ

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচন বয়কটের ঘোষণা করেছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, শুক্রবার ১৭ এপ্রিল অনুষ্ঠিত হতে চলা এই নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নেবে না। সরকারের একতরফা সিদ্ধান্ত ও সংসদীয় রীতির অবমাননার প্রতিবাদেই এই বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই বয়কটের পেছনে প্রধানত তিনটি কারণ উল্লেখ করেছে কংগ্রেস। প্রথমত, গত সাত বছর ধরে লোকসভায় ডেপুটি স্পিকার নিয়োগ না করার প্রতিবাদ জানানো হয়েছে। দ্বিতীয়ত, হরিবংশ সিং রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্য হওয়ায় তাঁর প্রার্থিতা নিয়ে আপত্তি তুলেছে দলটি; কংগ্রেসের দাবি অনুযায়ী, মনোনীত কোনো সদস্যকে অতীতে এই পদের জন্য বিবেচনা করার নজির নেই। তৃতীয়ত, বিরোধীদের অভিযোগ, কোনো অর্থপূর্ণ আলোচনা ছাড়াই সরকার এনডিএ প্রার্থী হিসেবে হরিবংশের নাম একতরফাভাবে ঘোষণা করেছে। উল্লেখ্য, হরিবংশ সিং এর আগে দুই মেয়াদে ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গত ৯ এপ্রিল তাঁর মেয়াদ শেষ হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *