স্বাধীনতা দিবস থেকে সরছে ‘নাগজিলা’, কার্তিক ভক্তদের জন্য বড় দুঃসংবাদ!
April 16, 2026
বর্তমান ডেস্কঃ
ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা থাকলেও, মুক্তি পাচ্ছে না কার্তিক আরিয়ান অভিনীত ছবি ‘নাগজিলা’। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিটি এখন থেকে মুক্তি পাবে ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারি। ‘ভ্যালেন্টাইনস উইক’-এর আবহে মুক্তি পেতে চলা এই ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন মৃগদীপ সিং লাম্বা।
ছবিটিতে কার্তিক আরিয়ানকে এক ‘ইচ্ছেধারী নাগ’-এর চরিত্রে দেখা যাবে। করণ জোহর, আদর পুনাওয়ালা, মহাবীর জৈন ও অপূর্ব মেহতার প্রযোজিত এই ছবিটি গৌতম মেহরার লেখনীতে নির্মিত হচ্ছে। উল্লেখ্য, ‘নাগজিলা’ ছাড়াও কার্তিক আরিয়ানের হাতে বর্তমানে অনুরাগ বসুর নাম ঠিক না হওয়া একটিসহ একাধিক প্রজেক্ট রয়েছে।