ভোটের মুখে তোলপাড়, ৪৮২ কোটির অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত ইডির!

বর্তমান ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে কয়লা পাচার মামলায় তদন্তের গতি বাড়িয়ে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে, এই দুর্নীতি মামলায় নতুন করে আরও প্রায় ১৬০ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৪৮২ কোটি টাকা।

ইডির তদন্তে উঠে এসেছে পাচারকারীদের অভিনব কৌশল ‘লালা প্যাড’-এর কথা। এর মাধ্যমে ভুয়া চালান তৈরি, ১০ টাকার নোটের ছবি ব্যবহার করে অনায়াস পরিবহণ এবং পুলিশ-প্রশাসনের যোগসাজশে কয়লা পাচার চালানো হতো। এই দুর্নীতির আসল সুবিধাভোগী কারা, মোট পাচারের পরিমাণ কত এবং এর সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করাই এখন তদন্তের মূল লক্ষ্য। ইতিমধ্যে এই মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *