৭১ লাখ গাছ কি বিষমুক্ত করবে দিল্লিকে? – বর্তমান বাংলা
November 10, 2026

দিল্লিতে বায়ুদূষণ রোধে কঠোর পদক্ষেপ প্রশাসনের
ভয়াবহ বায়ুদূষণ মোকাবিলায় দিল্লিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ শুরু করেছে প্রশাসন। দূষণ নিয়ন্ত্রণে হাই-টেক কম্যান্ড সেন্টারের মাধ্যমে নজরদারি ও বৃক্ষরোপণে জোর দেওয়া হয়েছে। গত এক বছরে ৭১ লাখ চারাগাছ রোপণ এবং ‘দিল্লি রিজ’ সুরক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া, ১০ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত নির্মাণকাজে পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দূষণকারী যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ ও পিইউসিসি বাধ্যতামূলক করা হয়েছে।