ভাইফোঁটার আগেই ফিরছে শীত, উৎসবের মুখে বড় চমক আবহাওয়ায়! – বর্তমান বাংলা

ভাইফোঁটার আগেই ফিরছে শীত, উৎসবের মুখে বড় চমক আবহাওয়ায়! – বর্তমান বাংলা

বুধবার থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, ভাইফোঁটায় দুর্যোগের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকলেও বুধবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের আটটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং—এই তিন পার্বত্য জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভাইফোঁটার দিন থেকে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে ‘হলুদ সতর্কতা’ (Yellow Alert) জারি করা হয়েছে। পাশাপাশি, সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

তবে উৎসবের মরশুমে বৃষ্টির পূর্বাভাস থাকলেও স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং আকাশ আংশিক মেঘলা থাকবে। মেঘ কেটে যাওয়ার পরই তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে এবং শীতের আমেজ অনুভূত হবে।

দপ্তর সূত্রে খবর, আগামী সপ্তাহের শেষ নাগাদ কলকাতা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। অর্থাৎ, সাময়িক বৃষ্টিপাতের পালা শেষ হলেই রাজ্যে শীতের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *