৬ বছর পর স্যান্ডপেপার গেট নিয়ে বিস্ফোরক ডেভিড ওয়ার্নার! – বর্তমান বাংলা

৬ বছর পর স্যান্ডপেপার গেট নিয়ে বিস্ফোরক ডেভিড ওয়ার্নার! – বর্তমান বাংলা

স্যান্ডপেপার গেট তদন্ত ত্রুটিপূর্ণ ছিল: বিস্ফোরক ডেভিড ওয়ার্নার

নিজস্ব প্রতিবেদন: ২০১৮ সালের কেপটাউন বল বিকৃতি কাণ্ড (স্যান্ডপেপার গেট) নিয়ে ছয় বছর পর ফের বিস্ফোরক মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার। ওই ঘটনার তদন্ত প্রক্রিয়া এবং তার পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সম্প্রতি সতীর্থ উসমান খোয়াজার আত্মজীবনী প্রকাশিত হওয়ার পর ওয়ার্নার এই ইস্যুতে নতুন করে সরব হয়েছেন। খোয়াজার বইয়ে বল বিকৃতি কাণ্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, তা সমর্থন করেছেন ওয়ার্নার। এক ভিডিও বার্তায় প্রাক্তন এই ক্রিকেটার দাবি করেছেন, ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার করা ওই তদন্ত ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং অপরিকল্পিত।

ওয়ার্নার স্পষ্ট জানিয়েছেন, খোয়াজার আত্মজীবনীতে আলোচিত তথ্যগুলো সত্য। ঘটনাটি অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে পরিচিত। সেই সময়ে এই কাণ্ডের জেরে স্টিভ স্মিথ, ক্যামেরন ব্যানক্রফট এবং ওয়ার্নার নিজে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন। ছয় বছর পর ওয়ার্নারের এই মন্তব্য ক্রিকেট মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *