৫ হাজার লোক জড়ো করার ক্ষমতা আছে তো? ফিরহাদ-অরূপদের চ্যালেঞ্জ দেবাংশুর!

বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ কোন্দল এবার প্রকাশ্যে এল। দলের প্রবীণ নেতাদের সাংগঠনিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছেন যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। সোমবার নিজের ফেসবুক ওয়ালে তিনি লেখেন, “আজকে যারা দলের লোগো হাঁকিয়ে অধিবেশন করল, তারা সবাই সম্মিলিতভাবে ডাক দিয়ে পাঁচ হাজার কর্মী একত্রিত করতে পারবে?” নামোল্লেখ না করলেও দেবাংশুর এই মন্তব্যটি যে দলের শীর্ষস্তরের নেতাদের উদ্দেশ্যেই করা, তা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

সোমবার বিকেলেই ‘টিম ঋতব্রত’-র একটি বৈঠকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটি গঠিত হয়। অরূপ রায়কে চেয়ারম্যান এবং ৩০ জনের এই কমিটিতে ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসকে সহ-সভাপতি করা হয়েছে। এই কমিটি গঠনের পরই দলের শীর্ষ নেতাদের জনভিত্তি নিয়ে দেবাংশুর এই খোঁচা ঘাসফুল শিবিরের নবীন-প্রবীণ দ্বন্দ্বকে আরও স্পষ্ট করে তুলল। ভোটের পর থেকে মূল সংগঠনের সঙ্গে যুব সংগঠনের ক্রমবর্ধমান দূরত্ব এই পোস্টের মাধ্যমে আরও প্রকট হয়ে উঠল এবং তা নিয়ে দলের অন্দরে ও নেটমাধ্যমে চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *