৪০-এ নমনীয় হোন, যৌবন ধরে রাখার নয়া মন্ত্র দিলেন মোদী!

সুস্থ বার্ধক্যের জন্য নিয়মিত যোগব্যায়ামের ওপর গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কর্মক্ষমতা বা সম্ভাবনা যেন কোনোভাবেই কমে না যায়, তা নিশ্চিত করতে নিয়মিত যোগব্যায়ামের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ শীর্ষক এক বার্তায় তিনি বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত ২০ বছরের তুলনায় ৪০ বছর বয়সে আরও বেশি নমনীয় এবং ৩০-এর তুলনায় ৫০ বছর বয়সে আরও বেশি উদ্যমী হয়ে ওঠা।

প্রধানমন্ত্রী জানান, নিয়মিত যোগব্যায়াম শরীরকে নমনীয় রাখার পাশাপাশি দৈনন্দিন জীবনের মানসিক চাপ কমিয়ে শরীর ও মনকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে। সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়ামের এই মন্ত্র কেবল বয়স্কদের জন্য নয়, বরং নিজেকে সুস্থ রাখতে সব বয়সের মানুষের জন্যই সমানভাবে প্রযোজ্য বলে তিনি উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *