২৬ হাজার শিক্ষকের ভবিষ্যৎ কি ঝুলে গেল? সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় হাজারো চাকরিপ্রার্থী! – বর্তমান বাংলা

২৬ হাজার শিক্ষকের ভবিষ্যৎ কি ঝুলে গেল? সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় হাজারো চাকরিপ্রার্থী! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

২৬ হাজার শিক্ষক নিয়োগের জট কাটাতে সুপ্রিম কোর্টের কাছে আরও আট মাস সময় চেয়েছে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। আগামী বছরের ৩১ মে পর্যন্ত সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে সোমবার শীর্ষ আদালতে শুনানি শুরু হয়েছে। ১ লক্ষ ২৯ হাজার ওএমআর শিট এবং এসংক্রান্ত বিপুল অভিযোগ খতিয়ে দেখা, তিনবার ওএমআর স্ক্যান করার জটিলতা এবং ওবিসি সংরক্ষণ মামলার জেরে এই বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি বিধানসভা নির্বাচনের আগে কমিশনের শীর্ষ আধিকারিকদের পদত্যাগের ফলে প্রশাসনিক স্তরেও প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে।

যদিও নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর নিয়োগপ্রক্রিয়া এবং কাউন্সেলিংয়ের কাজ নির্দিষ্ট গতিতে এগিয়ে চলেছে বলে দাবি করা হয়েছে। ৩৩টি বিষয়ের মধ্যে একাদশের একুশটি বিষয়ের কাউন্সেলিং শেষ হয়ে পর্ষদের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। এখন সমস্ত আইনি জটিলতা কাটিয়ে কবে নাগাদ সম্পূর্ণ প্যানেল প্রকাশিত হয় এবং শীর্ষ আদালত কমিশনের এই অতিরিক্ত সময় সংক্রান্ত আর্জি কতটা মঞ্জুর করে, সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *