২১ জুন যোগ দিবসে হাজিরা বাধ্যতামূলক, সরকারি কর্মীদের কড়া নির্দেশ নবান্নের!

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের সব সরকারি কর্মচারীর জন্য যোগব্যায়ামে অংশগ্রহণ বাধ্যতামূলক করল নবান্ন। আগামী ২১ জুন, রবিবার সকাল ৬টা ৩০ মিনিট থেকে পৌনে ৮টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি দপ্তরের কর্মীদের নিজ নিজ দপ্তর, আবাসন অথবা কলকাতার রেড রোড কিংবা মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। এই নির্দেশনার আওতায় রাজ্যের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক এবং সাম্মানিক বা অনারারিয়াম প্রাপক সকল কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কলকাতার রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালের জারি করা এই কঠোর নির্দেশিকায় জানানো হয়েছে, যোগ দিবসের এই কর্মসূচিতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রীর প্রস্তাবের পর থেকে প্রতি বছর ২১ জুন বিশ্বজুড়ে এই দিবস পালিত হলেও, এবার রাজ্যজুড়ে এবং রেড রোডের বিশেষ অনুষ্ঠানে রাজ্য সরকার বাড়তি তৎপরতা ও বড় উদ্যোগ গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *