রাত ৯টার পর খাচ্ছেন রাতের খাবার? আপনার শরীরে বাসা বাঁধছে মরণব্যাধি!

রাত ৯টার পর রাতের খাবার খেলে হজমজনিত গুরুতর সমস্যার ঝুঁকি আড়াই গুণ বেড়ে যায় বলে এক সাম্প্রতিক চিকিৎসা গবেষণায় উঠে এসেছে। ‘ডাইজেস্টিভ ডিজিজ উইক কনফারেন্স’-এ প্রকাশিত প্রায় ১১ হাজার মানুষের ওপর চালানো এই গবেষণায় দেখা গেছে, যারা রাতের খাবারের মোট ক্যালরির ২৫ শতাংশ বা তার বেশি রাত ৯টার পরে গ্রহণ করেন, তাদের মধ্যে কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার মতো সমস্যা হওয়ার প্রবণতা অনেক বেশি। চিকিৎসকদের মতে, সুস্থ থাকার জন্য খাদ্যের মানের পাশাপাশি খাওয়ার নির্দিষ্ট সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শরীরের অভ্যন্তরীণ জৈবিক ঘড়ি বা ‘সার্কাডিয়ান রিদম’-কে সরাসরি প্রভাবিত করে।

‘ক্রোনোনিউট্রিশন’ নামক চিকিৎসা বিজ্ঞানের আধুনিক শাখায় করা গবেষণায় দেখা গেছে, নিয়মিত মাঝরাতে খাবার গ্রহণ বা মানসিক চাপে খাওয়া-দাওয়া করলে পেটের উপকারি ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যায়। শরীরের পরিপাকতন্ত্র রাতের বেলায় বিশ্রামের প্রস্তুতি নেয়, ফলে এই সময়ে ভারী খাবার গ্রহণ করলে তা সঠিকভাবে হজম হয় না। নিয়মিত কোষ্ঠকাঠিন্য, ঘনঘন ডায়রিয়া, বুক জ্বালাপোড়া বা পর্যাপ্ত ঘুমের পরও শরীর ক্লান্ত লাগার মতো লক্ষণগুলো পরিপাকতন্ত্রের সমস্যার ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞরা তাই দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা এড়াতে রাত ৯টার আগে রাতের খাবার শেষ করার পরামর্শ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *