১ জুলাই থেকে বাড়ছে পাসপোর্টের খরচ, বিপাকে পড়তে চলেছেন সাধারণ মানুষ!

আগামী ১ জুলাই থেকে নতুন পাসপোর্ট তৈরি এবং পুরনো পাসপোর্ট নবায়নের ফি বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। ১৯৮০ সালের পাসপোর্ট বিধিমালায় সংশোধনের মাধ্যমে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাধারণ নাগরিকদের স্বস্তি দিয়ে পাসপোর্টের মেয়াদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি; পূর্বের মতোই প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ১০ বছর এবং নাবালকদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর মেয়াদ বহাল থাকছে।

দীর্ঘ ১৪ বছর পর প্রশাসনিক ও পরিষেবা সংক্রান্ত খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী, ৩৬ পৃষ্ঠার সাধারণ পাসপোর্টের ফি ১,৫০০ টাকা থেকে বেড়ে ২,৫০০ টাকা এবং তৎকাল পরিষেবায় ৩,৫০০ টাকা থেকে বেড়ে ৫,০০০ টাকা হয়েছে। ৬০ পাতার সাধারণ পাসপোর্টের ফি ২,০০০ টাকা থেকে বেড়ে ৩,৫০০ টাকা এবং তৎকাল পরিষেবায় ৪,০০০ টাকা থেকে বেড়ে ৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাসপোর্ট হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলেও এবার থেকে বাড়তি মাশুল গুনতে হবে। ৩৬ পাতার পাসপোর্ট পুনরায় পেতে ৫,০০০ টাকা এবং তৎকালে ৭,৫০০ টাকা খরচ করতে হবে। ৬০ পাতার ক্ষেত্রে এই খরচ বেড়ে যথাক্রমে ৬,০০০ টাকা এবং তৎকালে ৮,৫০০ টাকা হবে। এছাড়া নাবালকদের ক্ষেত্রে পাসপোর্ট হারিয়ে গেলে নতুন করে প্রাপ্তির খরচ ৪,২৫০ টাকা ও ৬,৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফি বৃদ্ধির ফলে জরুরি ভিত্তিতে পাসপোর্ট প্রত্যাশী ও পাসপোর্ট হারানো ব্যক্তিদের আর্থিক খরচের পরিমাণ বাড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *