১০০ কোটির ব্যবসা! দিঘার জগন্নাথ মন্দিরের কামাল!!

১০০ কোটির ব্যবসা! দিঘার জগন্নাথ মন্দিরের কামাল!!

দিঘার জগন্নাথ মন্দিরের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে বর্ণাঢ্য উৎসব। গত এক বছরে প্রায় এক কোটি ভক্তের সমাগম হওয়া এই মন্দিরে, এবার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শ্রী শ্রী গৌর-নিতাইয়ের প্রাণপ্রতিষ্ঠা। ২০ এপ্রিল অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়ে এই উৎসব চলবে, যেখানে ‘মহা ব্রহ্মোৎসব’-এর আয়োজন করা হয়েছে।

উৎসবের অংশ হিসেবে ১৯ এপ্রিল সন্ধ্যায় অধিবাস ও দর্পণ অভিষেক অনুষ্ঠিত হবে। ২০ এপ্রিল সকালে শ্রী বিষ্ণু নরসিংহ যজ্ঞ, বিশেষ অভিষেক ও রাজভোগ আরতি অনুষ্ঠিত হবে এবং জগন্নাথ দেবের উদ্দেশ্যে ‘ছাপ্পান ভোগ’ নিবেদন করা হবে। উৎসবের সমাপ্তি ঘটবে পালকি উৎসব, নৌকা-বিহার ও পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে।

জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর দিঘার অর্থনীতিতে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। মন্দির উদ্বোধনের পর থেকে স্থানীয় ব্যবসায়িক লেনদেন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে ১০০ কোটির বেশি হয়েছে। পর্যটকদের মধ্যে দেশি-বিদেশি, বিশেষ করে প্রায় ১৫০টি দেশের ইসকন ভক্তদের আনাগোনা বেড়েছে, যা পশ্চিমবঙ্গকে বিদেশি পর্যটক আকর্ষণে নতুন দিগন্ত দেখাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *