হাওড়ার গঙ্গার পাড়ে আসছে ৬০ ফুটের সুবিশাল দুর্গা!

কলকাতার স্ট্র্যান্ড রোডের ধাঁচে এবার হাওড়ার গঙ্গার ঘাটগুলোর ভোলবদল করতে চলেছে রাজ্য সরকার ও পোর্ট ট্রাস্ট। যৌথ উদ্যোগে গ্র্যান্ড ফোরশোর রোডকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে মেগা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের প্রথম ধাপে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে রামকৃষ্ণপুর ঘাটের কাছে ‘দুর্গা শক্তি’ নামে ৬০ ফুটের একটি বিশালাকার ধাতব মূর্তি স্থাপন করা হবে, যা গঙ্গার পাড়ের প্রধান আকর্ষণ হিসেবে থাকবে।

পরবর্তী ধাপে পর্যটকদের আকৃষ্ট করতে এই চত্বরে অত্যাধুনিক হোটেল, বিনোদন পার্ক ও শপিং মল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়াও লন্ডনের ‘লন্ডন আই’-এর আদলে একটি বিশালকার জায়ান্ট হুইল বা নাগরদোলা তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে, যেখান থেকে পর্যটকরা কলকাতা ও হাওড়ার মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। সব মিলিয়ে হাওড়ার এই এলাকাকে রাজ্যের অন্যতম সেরা পর্যটন কেন্দ্রে রূপান্তর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *