হাইকোর্টের নির্দেশে বুলডোজার নামলো রাস্তায়, গুঁড়িয়ে গেল তৃণমূল আমলের অবৈধ মিষ্টির দোকান!

কলকাতা হাইকোর্টের নির্দেশে চন্দ্রকোণায় উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ মিষ্টির দোকান

ঘাটাল: সরকারি ও বেসরকারি জমি দখল করে গড়ে তোলা একটি অবৈধ মিষ্টির দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। শুক্রবার চন্দ্রকোণা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের জয়ন্তীপুর এলাকায় ৪ নম্বর ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কের ধারে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। রঞ্জন সিংহ নামে এক ব্যক্তি পূর্ত দপ্তরের সরকারি জমি এবং কৃষ্ণেন্দু বিকাশ দত্ত নামের এক ব্যক্তির নিজস্ব জমি দখল করে এই পাকা দোকানঘরটি নির্মাণ করেছিলেন। অভিযানে বিডিও, পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ভূমি দপ্তরের আধিকারিক এবং বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল।

জমির মালিক কৃষ্ণেন্দু বিকাশ দত্ত পেশায় একজন আইনজীবী। তিনি নিজের জমি উদ্ধারে গত বছর ১ আগস্ট হাইকোর্টে মামলা করেছিলেন। গত ২৭ মে হাইকোর্ট ৮ জুনের মধ্যে ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার স্পষ্ট নির্দেশ দেয়। এর আগে গত ৪ ডিসেম্বর আদালত তদন্তের নির্দেশ দিলেও তা কার্যকর না হওয়ায় তিনি আদালত অবমাননার অভিযোগ তোলেন। সেই মামলার প্রেক্ষাপটেই শুক্রবার আইনি তৎপরতায় এই উচ্ছেদ অভিযান সম্পন্ন হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *